
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, রবিবার (১৩ এপ্রিল) গাজা বন্দরে শিল্পীরা এই দেওয়াল চিত্র অঙ্কন করেন। এতে তুরস্কসহ বিভিন্ন দেশের পতাকা এবং আন্তর্জাতিক জলসীমায় চলমান জাহাজের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
এই শৈল্পিক কর্মকাণ্ড শুধু রং ও তুলির খেলা নয়, বরং ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্তর্জাতিক সংহতির এক শক্তিশালী বার্তা। শিল্পীরা তাদের তুলিকে প্রতিরোধের হাতিয়ারে পরিণত করেছেন।
‘সমুদ’ নৌবহরের ঘটনা: নৌবহরটি ‘বসন্ত ২০২৬’ নামে ইতালির সিসিলি দ্বীপ থেকে যাত্রা শুরু করে। ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়। ৩৯টি দেশের ৩৪৫ জন শান্তিকর্মী এতে অংশ নিয়েছিলেন। ইসরায়েলি বাহিনী ২১টি নৌযান জব্দ করেছে। 4350417#