
আরবি২১-এর প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ৫৫ বছর বয়সী অ্যান্থনি জেমস কাজমিরচাক গত জানুয়ারিতে শহর পরিষদের অধিবেশনে ইলহান ওমরের ওপর হামলার অভিযোগ স্বীকার করেছেন।
তিনি আদালতে স্বীকার করেন যে, তিনি ভিনেগার ভর্তি সিরিঞ্জ নিয়ে হামলার পরিকল্পনা করেছিলেন এবং ইলহান ওমরের রাজনৈতিক অবস্থানের সঙ্গে তার মতপার্থক্য ছিল।
ঘটনার সময় ইলহান ওমর শহর পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক বিভাগ (ICE)-এর কর্মকাণ্ডের সমালোচনা করছিলেন।
এর আগে মামলার আইনজীবী জানিয়েছিলেন, সর্বোচ্চ ৯৬ মাসের কারাদণ্ড হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত আদালত মাত্র চার মাসের সাজা দিয়েছেন।