IQNA

বিশ্বের ৪৩ শতাংশের অধিক জনগণের নিকট অনূদিত কুরআন পৌঁছায়নি

9:57 - January 07, 2014
সংবাদ: 1351736
সাহিত্য বিভাগ: সম্প্রতি এক জরিপ অনুযায়ী বিশ্বের ৪৩.৫ শতাংশ জনগণের নিকট অনূদিত পবিত্র কুরআন শরিফ পৌঁছায়নি এবং এ জরিপ অনুযায়ী বিশ্বের সর্বাধিক ভাষায় বাইবেল অনুবাদ হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্বের ভাষাতত্ত্ব নামক গ্রন্থের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে সর্বমোট ৬৯০৯টি ভাষা রয়েছে। এ ভাষাগুলোর মধ্যে খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল, মানব সাহিত্য, ধর্ম এবং ধর্মনিরপেক্ষের অন্তর্ভুক্ত এবং বিগত শতাব্দী থেকে বর্তমান নামক গ্রন্থ সমূহ সর্বাধিক ভাষায় অনূদিত হয়েছে।

৯৮ শতাংশ জনগণের হাতের নাগালে বাইবেল গ্রন্থ

২০০৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল মোট ২৪১৫টি ভাষায় অনুবাদ করা হয়ে। ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী, বাইবেল গ্রন্থের অনুবাদের সংখ্যা ২৫৩৮টি ভাষায় দাড়ায়। এরমধ্যে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত ৬৮০টি ভাষা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত ৫৯০টি ভাষা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪২০টি ভাষা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান ভাষার অন্তর্ভুক্ত ৪২০টি, ইউরোপিয়ান ভাষার অন্তর্ভুক্ত ২১০টি এবং উত্তর আমেরিকার অন্তর্ভুক্ত ৭৫টি ভাষা রয়েছে।

পবিত্র কুরআন অনুবাদ ও প্রকাশনার ক্ষেত্রে মুসলমানদের দক্ষতা

প্রতিবেদন অনুযায়ী, ১০০টি ভাষারও নিচে পবিত্র কুরআন অনুবাদ হয়েছে এবং বর্তমানে ১৪৫টি ভাষায় কুরআন শরিফের অনুবাদ কর্ম অসম্পূর্ণ রয়েছে। সুন্নি মাযহাব, শিয়া মাযহাব, কাদিয়ানী মাযহাব (প্রায় ১০০ বছর পূর্বে ভারতে মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী কর্তৃক এই মাযহাব প্রতিষ্ঠিত হয়) এবং অমুসলিম কর্তৃক বিশ্বের প্রধান ভাষা যেমন, ইংরেজি, জার্মান, ফরাসি, উর্দু, ফার্সি, হিন্দি, বাংলা প্রমুখ ভাষায় পবিত্র কুরআন শরীফ অনুবাদ হয়েছে।

1351294

captcha