IQNA

পবিত্র কুরআনের অবমাননা; হিন্দু কমিউনিটি সেন্টারে আগুন

18:08 - March 16, 2014
সংবাদ: 1387880
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানে শনিবার (১৫ই মার্চ) এক হিন্দু ব্যক্তি পবিত্র কুরআনের অবমাননা করেছে। এর প্রতিবাদে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি হিন্দু কমিউনিটি সেন্টারে মুসলমানেরা আগুন দিয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের পুলিশ অফিসার ‘আনোয়ার আল কারি এ ব্যাপারে জানিয়েছে: এ ঘটনা গতরাতে ঘটেছে। গতকাল রাতে এক হিন্দুবাড়ির পাশে একটি ট্র্যাশবিনে পবিত্র কুরআনের পোড়া অংশ পাওয়া গেলে হিন্দু কমিউনিটি সেন্টারে মুসলমানেরা হামলা চালায়।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের লারাকানা শহরে এ ঘটনা ঘটলে প্রায় ২০০ জন মুসলমানেরা হিন্দু কমিউনিটি সেন্টারে হামলা চালিয়ে আগুন জ্বালিয়েছে।
পুলিশ জানিয়েছেন: আগুনের কারণে কমিউনিটি সেন্টারের কিছু অংশ খারাপ হয়েছে। যে ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে তাকে পুলিশ গ্রেফতার করেছে।
81090117

captcha