
‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি তুরস্কের ধর্ম বিষয়ক ফাউন্ডেশন কিউবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফর করেছে। এ সফরে উক্ত ফাউন্ডেশনের কর্তৃপক্ষে কিউবার সরকারি কর্মকর্তার নিকট সেদেশের মুসলমানদের জন্য মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়ে কিউবার সরকারি কর্মকর্তাগণ সম্মতি প্রদান করেন।
তুরস্কের ধর্ম বিষয়ক ফাউন্ডেশনের (TDV) প্রেস উপদেষ্টা ‘ইউকাসেল সিযগীন’ জানিয়েছেন: আমরা আশা করছি এ মসজিদটি হাভান শহরের ইতিহাস এবং ইউরোপের আশেপাশের স্থাপত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
উক্ত মসজিদটি ইস্তাম্বুলের বিখ্যাত মসজিদ, আরটাকুয়ি মসজিদের মতই নির্মাণ করা হবে এবং এক বছরের মধ্যে এ মসজিদটি নির্মাণ করা হবে।
৩৩ বর্গ মিটারের উপর এ মসজিদটি নির্মাণ করা হবে এবং ৫০০ জন নামাজী এক সাথে নামাজ আদায় করতে পারবে।
মসজিদ না থাকার দরুন বর্তমানে কিউবার মুসলমানেরা নিজ গৃহে নামাজ আদায় করছে এবং হাভানার মুসলিম নেতা বাসগৃহে জুম্মার নামাজ আদায় করছে।
এর পূর্বেও কিউবার সরকার মসজিদ নির্মাণের সম্মতি প্রদান করেছিলেন। কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে এ দ্বীপে মসজিদ নির্মাণ কর্ম সম্পন্ন হয়নি এবং এ মসজিদটি তুরস্কের সরকারের সহায়তায় খুব শীঘ্রই নির্মাণ কর্ম সম্পন্ন করা হবে।
1399852