ইকনা- বাংলাদেশ পার্লামেন্ট চত্বরে ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণে ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে মিনাব স্কুলের শহীদ ছাত্রদের ছবি ও স্মৃতিচিহ্নসমূহ জনসাধারণের সামনে উপস্থাপন করা হয় যাতে তাদের স্মৃতি জাগরূক থাকে।

ইকনা সাংস্কৃতিক যোগাযোগ সংস্থার জনসংযোগ বিভাগের বরাতে জানিয়েছে, বাংলাদেশে ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা দপ্তর "বাংলাদেশ পার্লামেন্ট" চত্বরে মিনাবের শজরাহ তাইয়্যেবা স্কুলের নিষ্পাপ শিক্ষার্থীদের শাহাদাতের মজলুমিয়তের বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে আমেরিকা ও ইসরাইলি শাসনের বর্বর বোমাবর্ষণের ঘটনায় তৃতীয়বারের মতো একদিনের ছবি প্রদর্শনীর আয়োজন করেছে।
বাংলাদেশ পার্লামেন্টের সামনের চত্বর ঢাকার দর্শনীয় ও বিনোদনমূলক স্থানগুলোর একটি। সপ্তাহান্তের ছুটির দিনগুলোতে এটি ঢাকার নাগরিক ও জেলা থেকে আসা পর্যটকদের সমাবেশ ও ঘুরে বেড়ানোর স্থান হিসেবে পরিচিত। এ কারণে এই স্থানে সপ্তাহান্তের ছুটি ও অন্যান্য ছুটির দিনে বিভিন্ন প্রদর্শনী ও সমাবেশের আয়োজন করা হয়।
এই প্রদর্শনী স্থানীয় পথচারী ও পর্যটকদের ব্যাপক আগ্রহ ও স্বাগত লাভ করেছে এবং বিভিন্ন গণমাধ্যমের কয়েকজন সাংবাদিকও প্রদর্শনীস্থলে উপস্থিত হয়ে এর ওপর সংবাদ ও প্রতিবেদন তৈরি করেছেন।
উল্লেখ্য, গত কয়েক দিনে এই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা নিয়ে ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা দপ্তর আরও দুটি ছবি প্রদর্শনীর আয়োজন করেছে। 4355095#
