
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ অমুলী লারেজানি এবং সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সংসদ সদস্য, পণ্ডিত কুরআনিক গবেষক, বুদ্ধিজীবীগণ সহকারে বিশ্বে ৭০ দেশের ক্বারি এবং হাফেজগণ উপস্থিত ছিলেন।
৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২৬শে মে স্থানীয় সময় ১৭টা থেকে ১৯টা পর্যন্ত অব্যাহত ছিল। উক্ত উদ্বোধনী অনুষ্ঠিত বিভিন্ন রেডিও এবং টেলিভিশন সেন্টার সরাসরি সম্প্রচার করেছে।
বলাবাহুল্য, ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২৭শে মে হতে ২য় জুন পর্যন্ত একাধারে অব্যহত থাকবে। উক্ত প্রতিযোগিতার পাশাপাশি কুরআন প্রদর্শনীও অনুষ্ঠিত হবে।
1410830