IQNA

ভারতে ‘বিভিন্ন ধর্মে মুঞ্জি এবং ভবিষ্যৎ বিশ্বের প্রতি তাদের দৃষ্টি’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে

23:59 - May 29, 2014
সংবাদ: 1412166
আন্তর্জাতিক বিভাগ: ভারতের হায়দ্রাবাদ শহরে ১৫ই জুনে ইসলাম, হিন্দু , খ্রিষ্টান, বৌদ্ধ এবং শিখ ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ‘বিভিন্ন ধর্মে মুঞ্জি এবং ভবিষ্যৎ বিশ্বের প্রতি তাদের দৃষ্টি’ বিষয়ের আলোকে সম্মেলন অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হায়দ্রাবাদে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূত ‘নুরিয়ান’ জানিয়েছেন: উক্ত সম্মেলন ইরানী দূত, ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র ভারতের প্রতিনিধি, কোমের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, ভারতের ধর্মীয় নেতা সোসাইটি, আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং মাশহাদের ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
আগ্রহী ব্যক্তি মণ্ডলী ‘বিভিন্ন ধর্মে মুঞ্জি এবং ভবিষ্যৎ বিশ্বের প্রতি তাদের দৃষ্টি’ বিষয়ের ওপর লিখিত নিজেদের প্রবন্ধ সমূহ ১০ম জুনের মধ্যে iranconsulate.hyd@mfa.gov.ir ইমেইল প্রেরণ করতে পারেন।
  1410110

captcha