IQNA

পবিত্র রমজান মাসে মুসলমানদের নিকট পাঁচটি প্রিয় সফটওয়্যার

1:34 - July 02, 2014
1
সংবাদ: 1424864
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাস উপলক্ষে বিগত বছর গুলোয় অনেক সফটওয়্যার বাজারে এসেছে। রমজান মাসে মুসলমানদের সেবার জন্য এপর্যন্ত সহস্রাধিক সফটওয়্যার নির্মাণ করা হয়েছে।

‘Emirates247’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এসকল সফটওয়ারের মধ্যে কিছু সফটওয়্যার মুসলমানদের নিকট অধিক প্রাধান্য পেয়েছে। আর এরমধ্যে পাঁচটি জনপ্রিয় সফটওয়্যার আপনাদের নিকট তুলে ধরব:-
Muslim Pro
মুসলমানদের নিকট সবথেকে জনপ্রিয় সফটওয়্যার ‘Muslim Pro’। বিশ্বের ২১৫টি দেশের মধ্যে ১০ মিলিয়নের অধিক মুসলমান ইন্টারনেট থেকে এ প্রোগ্রামটি ডাউন লোড করেছে। উক্ত সফটওয়্যারে পবিত্র রমজান মাসের সকল বিষয় সম্পর্কে বিবরণ দেওয়া রয়েছে এবং স্থানীয় সময় অনুযায়ী আজানের সময় উল্লেখিত রয়েছে।
এছাড়াও এ সফটওয়্যারে পবিত্র কুরআন শরিফ, উচ্চারণ, বিভিন্ন ভাষায় অনুবাদ, বিভিন্ন পদ্ধতিতে তেলাওয়াত, ক্বিবলার দিক নির্ধারণ, হিজরি বছরের ক্যালেন্ডার, হালাল রেস্টুরেন্টের ঠিকানা, মসজিদ সহ অন্যান্য ধর্মীয় বিষয় উল্লেখ রয়েছে।


Imsakieh
Imsakieh সফটওয়্যারটিও মুসলমানদের নিকট অধিক জনপ্রিয় একটি সফটওয়্যার। এ সফটওয়্যারে নামাজের সময়সীমা, ক্বিবলার দিক নির্ধারণ, ইংরাজি এবং হিজরি বছরের ক্যালেন্ডার, জিকির গণনাকারী যন্ত্র এবং বিভিন্ন দোয়া রয়েছে।
Athan Pro Prayer time
আই ফোন ব্যবহারকারীদের জন্য ‘Athan Pro Prayer time’ সফটওয়্যারটি অধিক জনপ্রিয়। উক্ত সফটওয়্যারটি নামাজের সময়সীমা ঘোষণা করে, পবিত্র কুরআন, ইসলামিক ক্যালেন্ডার, ক্বিবলার দিক নির্ধারণ সহ অন্যান্য ধর্মীয় বিষয় রয়েছে। এ সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ফ্রি ডাউন লোড করা সম্ভব।


Ramadan Diet
Ramadan Diet সফটওয়্যারটিও আই ফোন ব্যবহারকারীদের নিকট অধিক প্রিয়। এ সফটওয়্যারটি পবিত্র রমজান মাসে রোজাদার ব্যক্তিদের রোজা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে সাহায্য করে, যাতেকরে স্বাস্থ্যকর খাদ্য খেয়ে পবিত্র রমজান মাসে সুস্থ থাকা যায়।


30 Days of Ramadan
প্রকৃতপক্ষে 30 Days of Ramadan সফটওয়্যারটি একটি তথ্যচিত্র সফটওয়্যার। এ তথ্যচিত্রে পবিত্র রমজান মাসে এক জন অমুসলিম ব্যক্তি, মুসলমানদের মত জীবনযাপন করছে। এ সফটওয়্যারটিতে পরিলক্ষিত করার যায় যে, পবিত্র রমজান মাসে ‘জন হি’ নামক এক জন অমুসলিম ব্যক্তির ঠিক মুসলমানদের মত জীবন যাপন করছে।


1424062

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
qwcjaerx
0
0
20
captcha