
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন: হাজ্জীদের সুবিধার জন্য ইবোলো এবং কারুনা ভাইরাস প্রতিরোধ করার জন্য এ ভাইরাস প্রতিরোধের উপর লিখিত পকেট বই বিতরণ করা হয়েছে।
আব্দুল আজিজ বিন হামেদ আল গামেদী জানিয়েছেন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাজ্জীদের সুবিধার জন্য ইবোলো এবং কারুনা ভাইরাস প্রতিরোধের উপর লিখিত পকেট বই বিতরণ করা হয়েছে। এ সকল পকেট বই হজ্জে নিয়োজিত চিকিৎসকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
তিনি জানিয়েছেন: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলতি বছর মধ্য শ্বাস প্রশ্বাসের সিন্ডোম (এক প্রকার ভাইরাস জনিত রোগ), ইবোলো এবং সানস্ট্রোকের জন্য বিশেষে ব্যবস্থা গ্রহণ করেছে।
সৌদি আরবের প্রযুক্তিগত তত্ত্বাবধান কমিটির প্রধান জানিয়েছেন: হজ্জীদের স্বাস্থ্যসেবার জন্য নিয়োজিত সকল চিকিৎসকদের প্রশিক্ষণ কোর্স সফল ভাবে শেষ হয়েছে এবং হজ্ব মৌসুমে তাদেরকে ছয়টি স্থানে নিয়োজিতরা হবে।
সানস্ট্রোকের প্রতিরোধ করার জন্য কুলিং সিস্টেম স্থাপন
হামেদ আল গামেদী আরও বলেন: হজ্জীদের সানস্ট্রোকের জন্য কৃত্রিম বৃষ্টির এবং মক্কা ও মদিনার সকল হাসপাতালে কুলিং সিস্টেম স্থাপন করা হয়েছে।
তিনি সর্বশেষে জানান: প্রায় ৮০ থেকে ১০০ টি কুলিং ডিভাইস বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বিতরণ করা হবে। যাতেকরে হাজ্জীদের সানস্ট্রোক পরিলক্ষিত হওয়ার সাথে সাথে সেগুলো চালু করা হবে।
মধ্য শ্বাস প্রশ্বাসের সিন্ড্রোম অথবা মিরস এক প্রকার ভাইরাস জনিত রোগ। যা ২০১২ সালে প্রথম সৌদি আরবে দেখা যায়। MERS-CoV নামের coronavirus গ্রুপের ভাইরাস থেকে এ রোগের উৎপত্তি হয়। এ রোগে আক্রান্ত প্রায় এক তৃতীয়াংশ রোগী নিজেদের জীবন হারান।
1450628