
মালয়েশিয়া ইসলামী আর্টস মিউজিয়াম ইনফরমেশন সেন্টারের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ মিউজিয়াম বর্তমানে হস্তলিখিত কুরআন শরীফ এবং সারা বিশ্ব থেকে ইসলামিক গ্রন্থ সংগ্রহের কাজে ন্যস্ত রয়েছে। ৩য় অক্টোবর থেকে ‘কুরআন; ওহীর পবিত্র শিল্প’ শিরোনামে কুরআন প্রদর্শনী শুরু হবে এবং একাধারে ৩১শে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
এছাড়াও আগ্রহী ব্যক্তিদের অবহিত করার জন্য মালয়েশিয়ার ইসলামিক আর্টস মিউজিয়াম একটি পুস্তিকা প্রকাশ করেছে। এ পুস্তিকায় ইসলামিক হুকুমতের ধারাবাহিকতা এবং ভৌগলিক শ্রেণীবিভাগ উল্লেখ করা হয়েছে।
উক্ত প্রদর্শনীতে ইরান, তুরস্ক, চীন ও মালয়েশিয়ার হস্তলিখিত কুরআন এবং ইসলামিক গ্রন্থ উপস্থাপন করা হবে।