
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আসন্ন ঈদে গাদির উপলক্ষে দ্বিতীয় উৎসব মাহফিল ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে এবং পাকিস্তানের ‘আল কাওসার’ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।
ঈদে গাদিরের দ্বিতীয় উৎসব অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের জন্য ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর মাযার থেকে ধর্মীয়, বুদ্ধিজীবী, সংস্কৃতি ও মিডিয়ার কর্তৃপক্ষগণ খুব শীঘ্রই ইসলামাবাদে সফর করবে।
এ কমিটির প্রধান সায়্যেদ গোসানুল খোরাসান বলেন: ঈদে গাদির উপলক্ষে গত বছর পাকিস্তানে প্রথম সফর করেছিলাম এবং চলতি বছরে দ্বিতীয় বারের জন্য পাকিস্তানে সফর করব।
আল খোরাসান আরও বলেন: ধর্মীয়, বুদ্ধিজীবী, সংস্কৃতি ও মিডিয়ার আলোকে লিখিত প্রবন্ধ সমূহ ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে আরবি ও উর্দু ভাষায় প্রিন্ট হয়েছে। এ সফরে প্রিন্টকৃত প্রবন্ধ সমূহ পাকিস্তানে নিয়ে যাব এবং সেগুলো বিতরণ করব।
তিনি বলেন: এ সফরে পাকিস্তানের ইসলামাবাদ ও অন্যান্য শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ইসলামিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎকার এবং বিভিন্ন ইসলামিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করব।
1457932