
‘On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ গবেষণা থেকে অনুমান করা যাচ্ছে যে, ইউরোপিয়ান এ দেশে দিনে দিনে ইসলাম বিদ্বেষীদের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
হল্যান্ডের প্রখ্যাত গবেষক ও ‘ইসলামোফোবিয়া ও বৈষম্য’ গ্রন্থের লেখক ‘এন কে ভিন্দুয়ালাক’ বলেন: এ সকল হামলার সাথে জাতীয় ও অন্তর্জাতিক অনেক ঘটনা জড়িত রয়েছে। ভবিষ্যতে এ হামলা তীব্রতর হবে নাকি দুর্বল হবে সে ব্যাপারে কোন ধারণা করা যাচ্ছেনা।
গবেষণা অনুযায়ী, মুসলমানদের নামাজ ও ধর্মীয় কাজের জন্য হল্যান্ডে প্রায় ৪৫০ থেকে ৪৭৫টি ভবনে মসজিদ রয়েছে এবং বিগত দশ বছরে ইসলাম বিদ্বেষীরা প্রায় ৬৯ শতাংশ মসজিদে একবার কিম্বা দু’বার হামলা চালিয়েছে।
ব্যক্তিগত মসজিদে আক্রমণ ও চিঠি ও ফোন করে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষীরা হুমকি দিচ্ছে। এছাড়াও মসজিদের সান্নিধ্যে শূকর ও ভেড়ার মৃতদেহ রেখে মসজিদের অবমাননা করছে ইসলাম বিদ্বেষীরা।
বলাবাহুল্য, হল্যান্ডে মোট জনসংখ্যা ১৬ মিলিয়নের মধ্যে প্রায় ১ মিলিয়ন জনসংখ্যা মুসলমান এবং এর মধ্যে অধিকাংশই তুর্কি ও মরক্কোর বংশোদ্ভূত।
1465671