
‘Aljazeera’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের ইস্তাম্বুল শহরে ল্যাটিন আমেরিকার মুসলমান নেতাদের এক সম্মেলনে এরদোগান একথা বলেন। তিনি আরও বলেন: দ্বাদশ শতাব্দীতে ইসলাম ও ল্যাটিন আমেরিকার সম্পর্ক সংগঠিত হয়। কারণ ১১৭৮ সালে মুসলমানেরা আমেরিকাকে অবিস্কার করেছে।
এরদোগান জানান: মুসলিম নাবিকগণ ১১৭৮ সালে আমেরিকায় পৌঁছেছেন। ক্রিস্টোফার কলম্বাস নিজেই কিউবা উপকূলে একটি পাহাড়ের ওপর একটি মসজিদের অস্তিত্বের কথা উল্লেখ করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন: তুরস্ক কিউবার ঐ স্থানে (যেখানে কলম্বাস মসজিদটি দেখেছিল) একটি মসজিদ নির্মাণ করতে প্রস্তুত রয়েছে।
অনেক ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে, ১৪৯২ সালে কলম্বাস ভারতে যাওয়ার নতুন সমুদ্র পথ আবিষ্কার করতে গিয়ে আমেরিকায় চলে যান।
কিন্তু সম্প্রতি কিছু মুসলিম চিন্তাবিদগণ এ ব্যাপারে গবেষণা করে দেখেছেন, ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস, আমেরিকা আবিষ্কার করার আগে মুসলমানেরা ঐ স্থানে বসবাস করত।
মুসলিম ইতিহাসবিদ ড. ইউসেফ মরুই ১৯৯৬ সালে এক নিবন্ধে লিখেছেন, ‘কলম্বাস তার নিবন্ধে স্বীকার করেছেন যে ১৪৪২ সালের ২১ অক্টোবর সোমবার তার জাহাজ যখন কিউবার উত্তর-পূর্ব উপকূলের জিবারা অতিক্রম করছিল তখন একটি সুন্দর পাহাড়ের চূড়ায় তিনি একটি মসজিদ দেখতে পান।’
1473844