IQNA

ইমাম খোমেইনী (র.) এর উপর এনিমেটেড ছবি বাংলাতে ডাব হয়েছে

20:57 - March 15, 2008
সংবাদ: 1637829
ঢাকা (ইক্বনা) -- বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত ইরানের এম্বেসীর সাংস্কৃতিক শাখা ইমাম খোমেইনী (র.) এর উপর এনিমেটেড ছবি, 'সূর্যের সাথে ধাপের পর ধাপ' বাংলা ডাবিং করেছে।
ইক্বনার ঢাকা প্রতিনিধি থেকে জানা গেছে সাবা শিল্প ও সাংস্কৃতির সংস্থা কতৃর্ক নির্মিত ৯২ মিনিটের এনিমেটেড ছবিটি ইমাম খোমেইনী (র.) এর শৈশব ফুটিয়ে তুলেছে।

বাংলাদেশী জনগণের কাছে মরহুম ইমাম খোমেইনী (র.) কে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে সংস্কৃতিক বিভাগ ফিল্মটি ডাব করেছে। উল্লেখ্য বাংলাদেশের জনগণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমামকে খুব ভালবাসে।

সাংস্কৃতিক বিভাগ ছবিটির ডাবিং দ্রুত শেষ করার জন্য সর্বক্ষণ চেষ্টা চালিয়েছিলো। তারা এ কাজে সবচেয়ে ভালো বিশেষজ্ঞদের নিয়োজিত করেছিলো আর তারাও বাংলাতে এর ধ্যান ধারণাকে সুন্দরভাবে উপস্থিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলো।

সাংস্কৃতিক বিভাগের ডাবিং সেন্টারটি অত্যন্ত ভালো যন্ত্রপাতি দিয়ে সজ্জিত এবং বাংলাদেশের সবচেয়ে ভালো ডাবিং সেন্টারগুলোর একটি। ডাবিং সেন্টারটি এ পর্যন্ত অনেক ইরানী ছবি ও ডকুমেন্টারী বাংলাতে ডাবিং করেছে।
captcha