IQNA

কোরআন বিরোধী ছবির ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে

20:47 - March 24, 2008
সংবাদ: 1638806
হল্যান্ডের ডানপন্থী রাজনীতিকের তৈরী ১৫ মিনিটের কোরআন বিরোধী ছবি প্রচারের ওয়েবসাইটি বিতর্কিত হওয়ার কারণে এর পরিবেশকরা তা বন্ধ করে দিয়েছে।
ছবির মূল বক্তব্য এখনও অজানা কিন্তু গার্ট উইল্ডার্স এর আগে কোরআনকে 'ফ্যাসিষ্ট' বলেছে এবং নাৎসী নেতা এডল্ফ হিটলারের 'মেইন ক্যাম্ফ' এর সাথে তুলনা করেছে।

উইল্ডার্স বলেছিলো 'ফিতনা' নামের এই ছবিটি সে ইন্টারনেটে প্রকাশ করবে যখন টেলিভিশন স্টেশনগুলো তা প্রচারে অস্বীকৃতি জানিয়েছে।

ছবিটির প্রচারকারী ওয়েবসাইটে এখন একটি ম্যাসেজ আসছে: 'নেটওয়ার্ক সলিউশন এই ওয়েবসাইট সম্পর্কে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছে যা এখন তদন্তাধীন রয়েছে।'

রোববার পর্যন্ত ওয়েবসাইটি একটি কালো ব্যাকগ্রাউন্ডে কোরআনের কভারের ছবি দিয়ে বলছিলো: 'খুব শীঘ্রই আসছে ফিতনা।'

যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশক বলেছে তারা তদন্ত করে দেখছে যে ওয়েবসাইটি এর নিয়মনীতি অনুসরণ করছে কিনা। তারা বলেছে, তারা কোন আইন বিরোধী বিষয়কে সেখানে অনুমোদন দিতে পারেনা।

এর মধ্যে অন্তর্ভুক্ত আছে সেসব বিষয় যা অযথা কষ্ট দেয়, বিদ্বেষমূলক প্রচারণা, হুমকি, ক্ষতিকর অথবা কোনভাবে অগ্রহণযোগ্য।

উইল্ডার্স এখন তার বিরুদ্ধে বারবার হত্যার হুমকির পর পুলিশের প্রহরায় জীবন যাপন করছে এবং বার বার বলেছে যে তার ছবিটি হল্যান্ডের আইন ভঙ্গ করবে না।

গত বছর উইন্ডার্স পবিত্র কোরআনকে নিষিদ্ধ করার দাবী জানিয়েছে এই বলে যে হানাহানির উস্কানী দেয় এবং সে হল্যান্ডের মুসলিমদের তা পরিত্যাগ করার আহবান জানিয়েছে।

হল্যান্ডের সন্ত্রাসবাদ বিরোধী কর্তৃপক্ষ বলেছে একটি আক্রমনণর যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সব রাজনীতিকদের তাদের ভ্রমনসূচী সম্পর্কে আগে থেকে জানানোর জন্য অনুরোধ করেছে।

গত শনিবার প্রায় ৩,০০০ লোক উইল্ডাসের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা ব্যানার বহন করে যাতে লেখা ছিলো: 'মুসলমানদের মাঝে ডাইনী খোজা বন্ধ কর' এবং 'উইল্ডার্সের পশ্চিমা জগত আমরা চাইনা'।
captcha