IQNA

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী দেশগুলোর সহযোগিতা

15:45 - September 18, 2008
সংবাদ: 1689332
তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ‍গুল মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইসলামী দেশগুলোকে সহায়তা করার আহবান জানিয়েছেন
তথ্য সরবরাহকারী সংস্থা ওয়ার্ড বুলেটিন এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এক ইফতার পার্টিতে দেয়া ভাষণে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতি বিশ্বে শান্তি ও স্থিতিশিলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে । তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটিয়ে এ অঞ্চলে স্থায়ি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে ।তিনি মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে স্থায়ি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে আরো অধিকহারে সহায়তা করার জন্য ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন। # 296475
captcha