IQNA

মরক্কোয় ইসলামী দেশগুলোর পরিবেশ বিষয়ক মন্ত্রীদের বৈঠক

20:46 - October 16, 2008
সংবাদ: 1698050
মরক্কোর রাজধানী রাবাতে ইসলামী দেশগুলোর পরিবেশ বিষয়ক মন্ত্রীদের তিন দিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে।
সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা WAM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের পরিবেশ বিষয়ক সমিতির সহায়তায় ও ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর উদ্যোগে মরক্কোর রাজধানী রাবাতে আগামী ১ থেকে ৩ নভেম্বর ইসলামী দেশগুলোর পরিবেশ বিষয়ক মন্ত্রীদের তিন দিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আইসিস্কো ইসলামী দেশগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক রিপোর্ট তুলে ধরবে । এছাড়া এই বৈঠকে ইসলামী দেশগুলোর পরিবেশ বিষয়ক তথ্যকেন্দ্র নির্মান ও এইদেশগুলোর পরিবেশের উন্নয়ে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে ।# 307403
captcha