টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা ভারতের জনবহুল নগরী বুম্বাইতে নভেম্বরে ৩ টি ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার খবর দিয়ে জানিয়েছে, ৭ নভেম্বর থেকে তিন দিন ব্যাপী ‘‘ মুসলিম নারী ’’ শীর্ষক সম্মেলনসহ দুটি ইসলামী সম্মেলন ও ১৪ ই নভেম্বর থেকে ১০ দিন ব্যাপী ইসলামী বিজ্ঞান শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে । বুম্বাই নগরীতে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলার পাশাপাশি চরমপন্থীদের উত্থান ঠেকানোই এই সম্মেলনের আয়োজনের লক্ষ্য বলে জানানো হয়েছে। উল্লেখ্য মহারাষ্ট্র রাজ্যের রাজধানী বুম্বাই ভারতের সবচেয়ে জনবহুল শহর হিসেবে পরিচিত । # 313787