জর্দান থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের প্রচার ও যোগাযোগ মন্ত্রী নাসের জাওয়াদ বলেছেন, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশের ঘটনা ইসলামের পবিত্রতার প্রতি অবমাননার শামিল । তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে এই ঘটনার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন । জনাব জাওয়াদ ইহুদিবাদীদের এ ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্বসমাজের প্রতি আহবান জানান । # 330202