IQNA

ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ব্যাপারে ইরান ও ওমানের গুরুত্বারোপ

14:29 - May 14, 2009
সংবাদ: 1778308
ইরানের সংসদ স্পিকার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক বৈঠকে মুসলিম বিশ্বের সমস্যা সমাধান করার লক্ষ্যে ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন ।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের সংসদ স্পিকার আলী লারীজানি মঙ্গলবার রাতে মাস্কাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভী বিন আব্দুল্লাহর সাথে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সংসদ স্পিকার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে এ অঞ্চলের সমস্যা সমাধানে লক্ষ্যে ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেন, ইরান ও ওমানের মধ্যে বর্তমানে যে সম্পর্ক বিরাজ করছে তাতেই সন্তুষ্ট থাকার কোন কারণ নেই বরং এই সম্পর্কের আরো উন্নয়ন ঘটাতে হবে ।ইরানের সংসদ স্পিকার আলী লারীজানি তার ওমান সফরের দ্বিতীয় দিনে বোধবার ওমানের বাদশাহ ও সংসদ স্পিকারের সাথে বৈঠকে মিলিত হন। # 403888
captcha