IQNA

ইয়ামেনে চালু হতে যাচ্ছে তিন হাজারেরও বেশি হিফজুল কুরআন শিক্ষা কেন্দ্র

13:34 - July 22, 2009
সংবাদ: 1804871
ইয়ামেনের বিভিন্ন প্রদেশে তিন হাজারেরও বেশি হিফজুল কুরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে সেদেশের ধর্মমন্ত্রী ঘোষণা করেছেন।
ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ইয়ামেনের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী হামুদুল হেতার গত শুক্রবার ইয়ামেনের রাজধানী সানায় অনুষ্ঠিত ইয়াতিমদের ৫ম সম্মেলনের অবকাশে এক বিবৃতিতে বলেন, ইয়ামেনের বিভিন্ন প্রদেশে তিন হাজারেরও বেশি হিফজুল কুরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে এবং এসব শিক্ষা কেন্দ্রে প্রায় ২ লাখ ছাত্রছাত্রী লেখাপড়া করার সুযোগ পাবে। এছাড়া দেশের যেসব ইয়াতিম গবেষক ধর্মীয়, সাংস্কৃতিক ও কুরআন বিষয়সহ বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে বলে জনাব হামুদুল হেতার ঘোষণা করেন। তিনি আরো বলেন, দেশের ইয়াতিমদের বার্ষিক সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হবে। # 435472
captcha