IQNA

৬৫ বছরের বেশি বয়সীদের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরের উপর নিষেধাজ্ঞা

15:01 - July 25, 2009
সংবাদ: 1805833
হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তিদের পাশাপাশি ১২ বছরে কম ও ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দৈনিক জামন পত্রিকার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃহস্পতিবার মিশরের রাজধানী কয়রোয় হজ্ব যাত্রীদের স্বাস্থ্য সেবা বিষয়ক আরবদেশগুলোর স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকে হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তিদের পাশাপাশি ১২ বছরে কম ও ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরের উপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সিদ্ধত ‍গৃহিত হয়েছে ।বৈঠকে অংশগ্রহণকারী সৌদিআরবের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল্লাহ আল আরাবিয়া বলেন, পবিত্র হজ্ব পালনের সময় দুর্ঘটনার ঝুকি এড়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয় ।এছাড়া এই বৈঠকে এবারে হজ্ব পালন করতে আসা হাজীদের মাঝে যাতে মারণঘাতি ভাইরাস সুয়াইনফ্লু ছড়িয়ে পড়তে না পারে ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। # 438073
captcha