সমাপনী অনুষ্ঠান হবে স্থানীয় সময় রাত নয়টায় এবং এতে ইরানের শীর্ষ পর্যায়ের সরকারী কর্মকর্তা, ইসলামিক কালচার অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কুরআন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
পবিত্র মাহে রমজানের এক সপ্তাহ আগে আন্তর্জাতিক এ কুরআন প্রদর্শনী শুরু হয় এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন ইরানের মজলিসের সংস্কৃতি বিষয়ক প্রধান গোলাম হাদ্দাদ আদেল এবং কুরআন বিষয়ক তৎপরতার কো-অর্ডিনেশন, প্রোমোশন অ্যান্ড ডেভলপমেন্ট সেন্টারের প্রধান মোহাম্মদ আলী। #463182