IQNA

চীন মুসলিম বিশ্বের সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে

20:26 - September 28, 2009
সংবাদ: 1831164
লেবাননে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক প্রতিষ্ঠা ও সম্পর্ক জোরদারের চেষ্টা করছে।
লেবানন ফাইলের খবর অনুযায়ী, লেবাননে শিয়া আধ্যাত্মিক নেতা আল্লামা ফজলুল্লাহর সঙ্গে এক বৈঠকের সময় চীনা রাষ্ট্রদূত লিও জিমেং চীনের সিনকিয়াং প্রদেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার বিষয়টি স্পষ্ট করেন এবং এ সম্পর্কে কিছু তথ্য দেন।
তিনি জোর দিয়ে বলেন, “চীন ইসলাম এবং মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল এবং কখনই
কোনভাবে ইসলামকে অসম্মান করার বিষয়টি অনুমোদন দেয় না।”
তিনি বলেন, “আমরা মুসলিম ও ইসলামী বিশ্ব এবং আরব দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি।”
তিনি বলেন, পশ্চিমা বিশ্বের কোন কোন দেশ চীন ও মুসলিম বিশ্বের সম্পর্কে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং এ কাজে পশ্চিমা গণমাধ্যম নেতিবাচক ভূমিকা পালন করছে।”
বৈঠকে আল্লামা ফজলুল্লাহ বলেন, মুসলিম বিশ্বের জন্য চীনের এ জ্ঞানদীপ্ত নীতির ফলে কোন ইস্যুতে গণমাধ্যম দিকভ্রান্ত করতে পারবে না। # 469876
captcha