জাম্বিয়ায় নিযুক্ত ইরানী কালচারাল অ্যাটাশে হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আসাদী মোভাহেদ জানান, ওই সভায় জাম্বিয়ার মুফতি শেখ মা’লে “ঐক্যের কেন্দ্রবিন্দু ইমাম রেজা (আ.)’ বিষয়ের ওপর বক্তৃতা করবেন।
ইরানী কালচারাল অ্যাটাশে-সহ অন্য বক্তারা বিশেষ করে শেখ জেবরিল ও সাইয়েদ আয়াদ ইমাম রেজার আলোচনা ওপর পর্যালোচনা ও কুরআনে একত্ববাদ, কুরআনের দৃষ্টিতে ইসলামী দর্শন এবং আহলে বাইয়্যিত (আ.) এর প্রতি ভালোবাসা নিয়ে বক্তৃতা করবেন।
সভার পাশাপাশি ইমাম রেজা (আ.) লাইব্রেরিতে ইমাম রেজার ওপর নানা শিল্পকর্ম ও বইয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। # 480343