IQNA

ফিলিস্তিন বিষয়ে মজলিসের প্রস্তাব পাস করেছে অভিভাবক পরিষদ

21:12 - December 12, 2009
সংবাদ: 1860107
ইরানী ক্যালেন্ডারে ‘গাজা’ দিবস সংযোজনের জন্য ইরানের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা ‘অভিভাবক পরিষদ’ মজলিসের দেয়া প্রস্তাব পাস করেছে।
সংসদে আনা এ সংক্রান্ত একটি বিল নিয়ে গত ২৫শে নভেম্বর অভিভাবক পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনার পর তার অনুমোদন দেয়া হয়। সংসদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৫৬টি আর বিপক্ষে পড়ে ১৫টি। ১২ জন সংসদ সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
প্রসত্মাব অনুসারে, ফিলিস্তিনী প্রতিরোধের প্রতীক স্বরূপ ১৮ই জানুয়ারিকে ইরানী ক্যালেন্ডারে যুক্ত করা হবে এবং এ প্রস্তাব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামী সম্মেলন সংস্থা -ওআইসি’র ক্যালেন্ডারে সংযোজনের জন্যও পাঠানো হবে। # 494553
captcha