নাজাফকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুর কথা স্মরণ করিয়ে দিতেই বেশ কয়েকটি কমিটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন, পোস্টার তৈরি এবং দেশ বিদেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনেতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।
এ লক্ষ্যে একটি প্রকল্পের আওতায় সেখানে কালাচারাল অ্যান্ড আর্ট সেন্টার এবং এক্সিবিশনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। এ সব প্রকল্পের পুরোটাই বাস্তবায়ন হচ্ছে ইরাক সরকারের অর্থায়নে। শিয়া মতাবলম্বীদের কাছে নাজাফ হচ্ছে অন্যতম পবিত্র শহর এবং ইমাম আলী (আ.) এর মাযার রয়েছে এখানে। # 510171