প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আইয়ুব জেলার মেয়র ইসমাইল কাভুনসু উপস্থিত ছিলেন। এতে ৫৫টি পর্যটন কোম্পানি উমরা হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে তাদের সেবাসমূহ প্রদর্শন করছে।
উমরা বিষয়ে নির্ভরযোগ্য কোম্পানি ও তাদের সেবার সাথে হজ যাত্রীদের পরিচিত করে তোলা এবং সেবার মান বাড়াতে কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করাই হচ্ছে এ প্রদর্শনীর লক্ষ্য।
তুরস্কের যে সব ব্যক্তি উমরা করতে সৌদি আরবের পবিত্র মক্কায় যেতে আগ্রহী তারা এ প্রদর্শনীতে এসে খুব সহজেই ঠিক করে নিতে পারেন ৫৫টি কোম্পানির মধ্যে কোন কোম্পানি কম খরচে সবচেয়ে ভালো সার্ভিস দেবে।
উমরা প্রদর্শনী শেষ হচ্ছে ৭ ফেব্রুয়ারি রোববার। প্রদর্শনীর শেষ দিনে ড্র অনুষ্ঠিত হবে এবং বিজয়ী তিনজন পরিদর্শনকারীকে উমরা প্যাকেজ পুরস্কার দেয়া হবে।# 535136