IQNA

শিশুদের অত্যাধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষা দিতে হবে

11:11 - March 16, 2010
সংবাদ: 1898899
আন্তর্জাতিক বিভাগ : আলজেরিয়ার কন্সটানটিনোপোল শহরে আয়োজিত শিশুদের কোরানিক স্কুল শীর্ষক এক সম্মেলনে, শিশুদের কোরআন শিক্ষায় অত্যাধুনিক পদ্ধতি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
El Moudjahid বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : আলজেরিয়ার জাতীয় ওয়াকফ বোর্ড ও জনকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে ইমাম সাইয়্যেদ আল কাত্তানী’র নিজস্ব বাসভবনে দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণকারীরা কোরআন প্রশিক্ষকদের জন্য কোরআন শিক্ষার অত্যাধুনিক পদ্ধতির কর্মশালা আয়োজন এবং শিক্ষা পদ্ধতিকে ব্যবহারিক করে তোলার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা জাতীয় ও তৃণমূল পর্যায়ের স্কুলের কোরআন প্রশিক্ষদের মাঝে মত বিনিময় এবং যোগাযোগ রক্ষা করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া কোরআন প্রশিক্ষকদের শিক্ষা বিষয়ক বিভাগীয় প্রধানদের সাথে, বিভিন্ন সম্মেলন ও প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ এবং এ সকল সম্মেলনের ফলাফল সম্পর্কে খোজ খবর নেয়ার বিষয়ে অংশগ্রহণকারীরা তাগিদ দেন।
উল্লেখ্য সম্মেলনটি ১৪ এবং ১৫ই মার্চ দু’দিন যাবত অনুষ্ঠিত হয়েছে।#553116
captcha