ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে : হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হুসাইন মুসাপুর এ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন : মহান আল্লাহ আয়ু নামের এক পূঁজি আমাদেরকে দান করেছেন এবং আমাদেরকে এ মহামূল্যবান পূঁজির ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করবেন।
তিনি মানুষের দ্রুত অতিক্রান্ত আয়ুর প্রতি মানুষের অবজ্ঞার কথা উল্লেখ করে বলেন : নববর্ষ এবং নতুন বছরের আগমন মানুষের মাঝে তাদের দ্রুত অতিক্রান্ত আয়ুর কথা স্মরণ করিয়ে দেবে। আর যারা নিষ্ঠার সাথে মানুষের খেদমতে নিজেদেরকে নিয়োজিত রাখে তারাই এ বিষয়টিকে উপলব্ধি করে ক্ষতিগ্রস্থ হয় না।
কোমের গভর্নর কর্মকর্তাদেরকে নিজেদের দায়িত্ব পালনে নিষ্ঠাবান এবং শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার উপদেশ দিয়ে বলেন : নিজের সর্বশক্তি দিয়ে মানুষের খেদমতে নিজেকে নিয়োজিত করতে হবে, অন্যের প্রশংসা পাওয়ার জন্য নয়।
জনাব মুসা পুর সালাফচেগান মসজিদের উদ্বোধন সম্পর্কে বলেন : কিছু কিছু কর্মকর্তাদের অবজ্ঞা ও অবহেলার কারণে বাইতুল মাল হতে বরাদ্দকৃত বাজেটের আওতাভূক্ত প্রকল্পসমূহ কেন স্থগিত থাকবে?!
বলা বাহুল্য যে, সালাফচেগান মসজিদটির নির্মাণ প্রকল্পের জন্য প্রাদেশিক বাজেট হতে ৩ বিলিয়ন রিয়াল বরাদ্দ দেয়া হয়েছিল এবং মসজিদের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে এখনো ৫ বিলিয়ন রিয়াল প্রয়োজন। # 554727