IQNA

নেকাব বিরোধী আইনের বিরুদ্ধে বেলজিয়ামের বিভিন্ন স্কুলে বিক্ষোভ মিছিল

23:15 - March 28, 2010
সংবাদ: 1900377
আন্তর্জাতিক বিভাগ : নেকাব বিরোধী আইনের বিরোধীতায় প্রায় ৩০০ জন গতকাল (২৭শে মার্চ) ব্রুকসেল শহরের প্রাণকেন্দ্রের বিভিন্ন সরকারী স্কুলে বিক্ষোভ প্রদর্শন করেছে।
ফ্রান্সের অফিশিয়াল বার্তা সংস্থা AFP -এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, বিক্ষোভে অংশগ্রহণ কারীরা ‘স্কুল আমার অধিকার এবং স্কার্ফ আমার পছন্দ’ শীর্ষক শ্লোগান দিতে থাকে।
বিক্ষোভ অংশগ্রহণকারীরা সেদেশে ইসলামী পোশাক পরিধানের বিরোধিতার কারণ হিসেবে ইউরোপে ছড়িয়ে পড়া ইসলাম ভীতিকে উল্লেখ করেছে।
এ বিক্ষোভ মিছিলের আয়োজনকারী পরিষদের সদস্য কাওসার বুস্তানী হিজাব বিরোধী পদক্ষেপকে একটি বর্ণবাদী পদক্ষেপ বলে অভিহিত করেন।
captcha