ইস্তাম্বুলের যাইনাবিয়্যাহ মসজিদের নিজস্ব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে যে, তুরস্কের ইগদ্বীর বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, ইসলাম বিশ্বে এবং এ অঞ্চলে জাফারী শিয়া মাযহাব একটি প্রভাবশালী মাযহাব। ইসলামী চিন্তা ভাবনা, আকিদা ও এ মাযহাবের অনুসারীদের সমৃদ্ধ সংস্কৃতির বিষয়টিকে অবজ্ঞা করা সম্ভব নয়।
এ বিবৃতিতে আরো বলা হয়েছে: ইগদ্বীর তুরস্কের সীমান্তবর্তী প্রদেশসমূহের অন্যতম। ইরান, আরমেনিয়া, এবং নাখচিভানের সাথে এ অঞ্চলের সুসম্পর্ক রয়েছে। এ কারণেই এ অঞ্চলে বিভিন্ন মাযহাব ও ধর্মের অধিবাসী জীবন যাপন করে। তাদের ধর্মীয় চাহিদাসমূহের পূরণের জন্য চেষ্টা চালানো এ প্রদেশের কর্মকর্তারদের দায়িত্বের অন্তর্ভূক্ত। #566448