IQNA

মহররম মাস উপলক্ষে নিউ ইয়র্ক শহরে শোক মজলিশের আয়োজন

22:23 - December 10, 2010
সংবাদ: 2045422
সাংস্কৃতিক বিভাগ: পবিত্র মহররম মাস উপলক্ষে নিউ ইয়র্ক শহরের ১১ই সেপ্টেম্বরের হামলার স্থানের পার্শ্ববর্তী পার্ক ৫১ অঞ্চলে বিশেষ শোক অনুষ্ঠান গত ৭ই ডিসেম্বর হতে শুরু হয়েছে।
Park 51 ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সকল ইসলামি মাযহাবের অনুসারীসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও এ সকল শোক মজলিশে উপস্থিত হয়ে ইমাম হুসাইন (আ.) এর জীবনী ও কারবালায় তাঁর সংগ্রামের শিক্ষা সম্পর্কে পরিচিতি লাভ করতে পারবেন।
উক্ত মজলিশসমূহে আশুরার ঘটনা হতে গৃহীত শিক্ষা যেমন: ঈমান, আধ্যাত্মিকতা, আশা, দৃঢ়তা ও সামাজিক ন্যায়নীতির গুরুত্বের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করা হচ্ছে।
বিশিষ্ট গবেষক ও লেখক ড. সাইয়্যেদ মাসুম উবাইদী উক্ত শোক মজলিশসমূহে বক্তব্য রাখছেন।
উল্লেখ্য যে, এ শোক মজলিশ ১০ রজনী যাবত প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিট হতে রাত ৮:৩০ মিনিট নাগাদ অনুষ্ঠিত হবে।#708417
captcha