তিউনিশিয়া’র gnet ওয়েব সাইটের বরাত দিয়ে জানা গেছে যে, ওয়াইল্ডার্স হল্যান্ডের বিখ্যাত দৈনিক টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা উল্লেখ করে বলেছে: এ গ্রন্থ প্রকাশে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে বিশ্ব ব্যাপী ইসলামের মোকাবেলা প্রসারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের গ্রন্থ বাজার এ বই ব্যাপকভাবে বণ্ঠন করা।
হল্যান্ডের ডানপন্থী ফ্রিডম পার্টির চেয়ারম্যান আরো জানিয়েছে যে, আমরা হল্যান্ডে ইসলামের মোকাবেলা করার জন্য অনেক কাজই করতে পারি। কিন্তু আমরা চাই আমাদের কার্যক্রমের প্রভাব আরব ও মুসলিম বিশ্বের উপরেও পড়ুক। এ কারণে বিশ্বব্যাপী এ বিষয়টিকে প্রসারের চেষ্টা চালাবো!
ইসলাম বিরোধী এ প্রতিনিধি’র বক্তব্য অনুযায়ী উক্ত বইটি ২০১১ সালে প্রকাশিত হবে। এতে বিশ্বব্যাপী ইসলামের মোকাবেলার বিভিন্ন পদ্ধতি উল্লেখ করা হয়েছে। সে এ বই প্রকাশের মাধ্যমে ইসলামের মোকাবেলার জন্য ‘ফ্রিডম’ নামের যে দলটি চালু করা হয়েছে সেটাকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করতে চায়।#721856