IQNA

ভারতে ‘মার্সিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

22:04 - January 02, 2011
সংবাদ: 2057548
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: মার্সীয়া শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আজ (২রা জানুয়ারী) ভারতের কাশ্মির রাজ্যের শ্রীনগর শহরে অবস্থিত ‘হাকিমে উম্মাত’ সংস্থার উদ্দোগে লাখনৌ শহরের শিয়া কলেজে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার ভারতীয় ব্রাঞ্চ অফিস হতে প্রেরিত রিপোর্ট: এ সম্মেলন স্থানীয় সময় দুপুর ১২টার সময় লাখনৌ শহরের ভিক্টোরিয়া স্ট্রীটে অবস্থিত শিয়া কলেজে অনুষ্ঠিত হয়েছে।
লাখনৌ শহরে অবস্থিত উর্দু-আরবি-ফার্সী বিশ্ববিদ্যালয়ের প্রধান জনাব আনিস আনসারী’র সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কানাডার বিশিষ্ট মুসলিম গবেষক সাইয়্যেদ তাকী আবেদী।
এছাড়া ‘হাকিমে উম্মাত’ সংস্থার প্রধান মুজাফ্ফার আহমাদ লারী ও বিশিষ্ট কবি মীর তাকী মীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের অপর বক্তাগণ হলেন: শারেব রাডোলোভি, আনিস আশফাক প্রমূখ।
উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ জাওয়াদ ‘হাকিমুল উম্মাত’ নামক মহররম উপলক্ষে প্রকাশিত বিশেষ পত্রিকা প্রকাশের তথ্য দেন।#721617
captcha