Lecfcm ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের মুসলিম পরিষদের সভাপতি জনাব মুহাম্মাদ মুসাভী এ বিবৃতিতে মিসরের স্কান্দারিয়া শহরের একটি গীর্জার নিকট সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এ হামলাকে হিংস্র একটি হামলা বলে আখ্যায়িত করেছেন।
এ বিবৃতিতে বলা হয়েছে: ফ্রান্সের মুসলমানরা উক্ত সন্ত্রাসী হামলায় আন্তরিকভাবে শোকাহত। আমরা সকল বিশ্বের সকল মুক্ত ও সন্ধি সমর্থকদেরকে ঐক্যবদ্ধভাবে অন্যায়-অবিচার ও সন্ত্রাসবাদের মোকাবেলায় রুখে দাঁড়ানোর প্রতি আহ্বান জানাচ্ছি।
জনাব মুসাভী এ বিবৃতির অপর অংশে: উক্ত হামলার শিকার ব্যক্তিদের পরিবার, মিসর সরকার ও এদেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক এদেশের জনগণকে ঐক্যবদ্ধ থেকে শত্রুদের চক্রান্তকে ধুলিস্যাত করে দেয়ার জন্য সচেষ্ট হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে। যে শত্রুরা এ ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমান ও খ্রিষ্টানদের মাঝে বিভেদ ও বিচ্ছেদের জন্ম দিতে চায়।#722465