IQNA

গণ বিপ্লবসমূহের সমর্থনে বৈরুতে অবস্থান ধর্মঘট পালিত

0:48 - March 02, 2011
সংবাদ: 2088855
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: বিভিন্ন গণ বিপ্লবসমূহের প্রতি সমর্থন জ্ঞাপনের লক্ষ্যে আজ বিকেলে বৈরুতে অবস্থিত ইয়েমেন দূতাবাসের সামনে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
Lebanonefiles এর বরাত দিয়ে লেবানন হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ধর্মঘট আজ (১লা মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। ইয়েমেনের বিক্ষোভরত জনগণের প্রতি সমর্থন জ্ঞাপনের উদ্দেশ্যে বৈরুতে ‘বে’র হাসান অঞ্চলে অবস্থিত ইয়েমেন দূতাবাসের সামনে এ ধর্মঘট পালিত হয়।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ অপর একটি সংস্থা গতকাল ২৮শে ফেব্রুয়ারী বৈরুতে জাতিসংঘের কার্যালয়ের সম্মুখে বিভিন্ন ইসলামি দেশে গণ জাগরণ ও গণ বিপ্লবের প্রতি সমর্থন জ্ঞাপনের উদ্দেশ্যে সমাবেশ করেছে।
উল্লেখ্য, এ সমাবেশে অংশকারীগণ আরবি বিভিন্ন দেশে গণ জাগরণের প্রতি সমর্থন জ্ঞাপন করে লিবিয়া, বাহরাইন ও ইয়েমেনে জনগণ হত্যার নিন্দা জানায়।#756108
captcha