দৈনিক আর রা’য়-এর বরাত দিয়ে জর্ডান হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: জর্ডানের আওকাফ ও ধর্ম মন্ত্রী এ সম্মেলনে বক্তব্য রাখেন।
জনাব আব্দুর রাহিম আল আকুর বলেন: মসজিদ; সামাজিক সন্ধি ও নিরাপত্তা স্বরূপ এবং পেশ ইমাম ও খতিবগণ উত্তম নসিহতের মাধ্যমে জনগণকে মহান আল্লাহর প্রতি আহ্বান জানায় ও উত্তম নৈতিকতার প্রতি উৎসাহিত করে এবং তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করে।
এ প্রতিবেদনের ভিত্তিতে জর্ডানের আওকাফ মন্ত্রী এ সম্মেলন শেষে উপস্থিত পেশ ইমাম, খতিব, মোয়াজ্জিন ও মুবাল্লিগগণের বিভিন্ন দাবী শোনার পর সেগুলো জর্ডানের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর প্রতিশ্রুতি দেন।#760804