নাসিরিয়াহ শহরের দারুল কুরআন ইনস্টিটিউটের প্রধান রায়াদ আদনান আল নাসেরী ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা উল্লেখ করে বলেন: এ মাহফিল প্রাদেশিক কর্মকর্তাগণ ও ইরাকের বিশিষ্ট কারীগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের প্রতি আমন্ত্রণ পত্র প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন: নাসিরিয়াহ শহরের দারুল কুরআন ইনস্টিটিউটের পক্ষ থেকে ইরাকের জাতীয় সংসদের সদস্য শেইখ মুহাম্মাদ মাহদী আল নাসেরীকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
জনাব আল নাসেরী বলেন: উপস্থিত ক্বারীগণ এ কুরআন মাহফিলে উস্তাদ শুয়াইশা’র আত্মার প্রশান্তির জন্য পবিত্র কুরআন তেলাওয়াত করবেন।
উল্লেখ্য, মিসরের শীর্ষস্থানীয় ক্বারী ও মিসরের ক্বারী ও হাফেজ ইউনিয়নের প্রধান গত বৃহস্পতিবার, (২৩শে জুন) কায়রো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।#815274