IQNA

পবিত্র কুরআনের প্রতি অবমাননার প্রতিবাদে ইরাক হতে মার্কিন বানিজ্য দূতের বহিস্কারের দাবী

21:46 - May 08, 2012
সংবাদ: 2321604
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের ‘মিসান’ প্রদেশের প্রাদেশিক পরিষদ জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পূনরায় পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকের জনগণ এদেশ হতে মার্কিন বানিজ্য দূতের বহিস্কারের দাবী জানিয়েছে।
Albawwaba ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকের প্রাদেশিক পরিষদ ঘোষণা করেছে যে, বিভিন্ন দলের পক্ষ হতে মৌখিক ও আনুষ্ঠানিক বার্তা তাদের হাতে পৌঁছেছে, বার্তা প্রেরণকারী দলগুলো, পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইরাক হতে মার্কিন বানিজ্য দূতের বহিস্কারের দাবী জানিয়েছে।
মিসান প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য ‘মাইসাম আল-ফারতুসী’ গত ৫ই মে বলেছেন : এ প্রদেশের বিভিন্ন দল, বিশেষতঃ ধর্ম ভিত্তিক দলগুলো পবিত্র কুরআন পোড়ানোর নিন্দায় বিবৃতি দানের দাবী জানিয়েছে।
তিনি বলেন : এ দলগুলো দাবী জানিয়েছে যে, কুরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকের সংসদ সদস্যদের কর্তৃক একটি বিবৃতি হোয়াইট হাউসের নেতাদের নিকট প্রেরণ করা হোক, যাতে পবিত্র কুরআন অবমাননাকারীর বিরুদ্ধে ইরাকের জনগণ ও সরকার কর্তৃক এ পদক্ষেপ গৃহীত হয়।
তিনি আরো বলেন : ইরাকসহ অন্যান্য ইসলামি দেশে আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিতে পারেনি, বর্তমানে টেরী জোনসকে পবিত্র কুরআনের প্রতি অবমাননার ক্ষেত্রে স্বাধীনতা দান করে তা করেছে যুক্তরাষ্ট্র। আর ইসলাম বিরোধী এ পদক্ষেপ সকল মুসলমানদের প্রতিই অবমাননা।
উল্লেখ্য, ইতিপূর্বেও মার্কিন পাদ্রী টেরী জোনস পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করেছিল, গত সপ্তাহেও সে পবিত্র কুরআনের প্রতি অবমাননা পূর্বক আসমানী এ গ্রন্থে পূনরায় অগ্নিসংযোগ করেছে, যা মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদের ঝড় তুলেছে।#1000943
captcha