‘প্রেস টিভি’র উদ্ধৃতি দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বিক্ষোভ মিছিল আমেরিকান ইসলামী কেন্দ্রের উদ্যোগে শান্তি প্রবর্তনায়, মঙ্গল কামনা এবং ইসলাম ও মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের জন্য কঠোর সমালোচনা ও ঘৃণা প্রকাশের উদ্দেশ্য অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান ইসলামিক কেন্দ্রের কর্তৃপক্ষ বার্তা সংস্থা’কে জানিয়েছে, বিশ্ব বাসিকে ইসলামী সংস্কৃতি ও ইসলামের সাঙ্গে পরিচয় করানোও এই প্রতিবাদের আরেকটি উদ্দেশ্য ছিল।
অন্যান্য ধর্মের নেতা মহোদয় স্থানীয় জনতা এবং সরকারী কর্মকর্তাদের সহযোগিতায় ২০শে সেপ্টেম্বর উক্ত ঘৃণিতর চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের প্রতিবাদে আমেরিকান ইসলামী সেন্টারের সম্মুখে সমবেত হন।
মহানবী (স.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে তাঁরা মানব বন্ধনের মাধ্যমে নিজেদের ঘৃণা ব্যক্ত করেন।
1104207