IQNA

হযরত মুহাম্মাদ (স.) এর প্রতি অবমাননার কারণে ৭টি ইউরোপীয় দৈনিকের উপর মরক্কোর নিষেধাজ্ঞা আরোপ

22:01 - October 03, 2012
সংবাদ: 2425540
আন্তর্জাতিক বিভাগ : স্পেনীয় ও ফরাসী পত্রিকায় হযরত মুহাম্মাদ (স.) এর অবমাননায় ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে, মরক্কো সরকার চলতি সপ্তাহে ইউরোপের কয়েকটি দৈনিক এদেশে বিতরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
Bladi ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফরাসী পত্রিকা শার্লি হেবডো এবং স্পেনীয় পত্রিকা ‘এল জুয়েস’-এ মহানবী (স.) এর অবমাননায় ব্যঙ্গচিত্র প্রকাশের পর মরক্কো সরকার এক সপ্তাহের জন্য ফরাসী ও স্পেনীয় ৬টি পত্রিকা এবং একটি জার্মান পত্রিকার বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ফরাসী দৈনিক ‘উমানিতে’, ‘ফ্রান্স টুডে’, ‘লিবারেশন’, ‘ম্যারিয়ন’, ‘লো ফিগারো’ ও স্পেনীয় দৈনিক ‘এল পাহ’ এবং জার্মান দৈনিক ‘শ্পিগেল’-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মরক্কোর যোগাযোগমন্ত্রী মুস্তাফা খোলফি জানিয়েছেন : এ সকল দৈনিক বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে স্বাগত জানিয়েছে এদেশের মুসলমানরা।
বিশ্লেষকগণ মনে করছেন, অর্থনৈতিক সংকট এবং ফরাসী ও জার্মান এ দু’টি দৈনিক পর্যাপ্ত পরিমাণে বিক্রয় না হওয়ার কারণে পত্রিকা দু’টির কর্তৃপক্ষ ন্যাক্কারজনক এ পদক্ষেপ গ্রহণ করেছে। পত্রিকা দু’টি অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা লাভের অপচেষ্টা চালাচ্ছে।#1112508
captcha