IQNA

পবিত্র রমযান মাস উপলক্ষে ম্যানচেস্টারে কুরআন প্রতিযোগিতা

17:54 - August 04, 2013
সংবাদ: 2571054
কুরআনিক কার্যক্রম বিভাগ: পবিত্র রমযান মাস উপলক্ষে ম্যানচেস্টার ইসলামী সেন্টারের পক্ষ থেকে ৬ষ্ঠ আগস্ট কিশোর, যুবক এবং প্রাপ্ত বয়স্কদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ম্যানচেস্টার ইসলামী সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রাপ্ত বয়স্কদের জন্য ইয়াসিন সূরা হেফজ ও যুবকদের জন্য আন-নাবা সূরা হেফজ এবং কিশোরদের জন্য আল-আলা সূরা হেফজ।

কোরআন প্রতিযোগিতা ৬ষ্ঠ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হবে। এছাড়াও একই দিনে মগরিব ও ঈশার নামাজ এবং ইফতারের পর সূরা নূরের তাফসিরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় উত্তীর্ণদের পবিত্র ঈদুল ফিতরের দিনে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
1267842
captcha