
মেরিল্যান্ডে অবস্থিত ‘হাওয়ার্ড’ শিক্ষা বোর্ড সর্বসম্মতিক্রমে ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটি থাকবে বলে সম্মতি প্রদান করেছে।
‘হাওয়ার্ড শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ক্রিস্টিন উকানা বলেছেন: ঈদ-উল-আযহা উপলক্ষে স্কুল সমূহ ছুটি থাকার জন্য কমিটির সকলে রায় দিয়েছে। আর এজন্য আমি অতি আনন্দিত। শিক্ষার্থী ও অভিভাবকরা ধর্মীয় ও সংস্কৃতি অনুষ্ঠান সুন্দর ভাবে উদযাপন করতে পারবে বলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন: আমরা যথাসাধ্য চেষ্টা করব, যাতে সকল শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে।
গত বছরও নিউ ইয়র্ক সিটির মেয়র ‘বিল দিব্লাসিউ ঘোষণা করেছেন: পবিত্র ঈদ-উল-আযহা ও ঈদুল ফিতর উপলক্ষে নিউ ইয়র্কের সকল সরকারী স্কুল বন্ধ থাকবে।
আমেরিকার অন্যান্য রাষ্ট্র তথা ভারমন্ট, ম্যাসাচুসেটস এবং কানেকটিকাটের শিক্ষা প্রতিষ্ঠানও অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সকল প্রদেশের কিছু স্কুল বিগত কয়েক বছর যাবত পবিত্র ঈদ-উল-আযহা ও ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ থাকে এবং কিছু স্কুল সবে মাত্র ঘোষণা করেছে।