
এ কেন্দ্র আরও বলেছে: পবিত্র কুরআন শিক্ষার জন্য দৃষ্টি প্রতিবন্ধী এই ভদ্র মহিলার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
নাফিসার পিতা তার পড়া-লেখা চালিয়ে যাওয়ার জন্য তাকে বানারস শহরে পাঠিয়েছেন এবং সেখানে নাফিসা মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং বর্তমানে একটি প্রাইমারি স্কুলে স্বেচ্ছায় তিনি হিন্দি ভাষা শেখাচ্ছেন।
ভারতের এই দৃষ্টি প্রতিবন্ধী যখন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন, তখন থেকে তার কুরআন তেলাওয়াতের খুব ইচ্ছা ছিল। কিন্তু দৃষ্টি সমস্যা থাকার ফলে তার এ স্বপ্ন বাস্তবে পরিণত হয়নি।
এরপর তিনি হিন্দি ভাষায় অনুদিত কুরআন ব্রেইল বর্ণমালায় লেখার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ব্রেইল বর্ণমালায় হিন্দি ভাষায় এটাই সর্ব প্রথম সম্পূর্ণ অনুদিত কুরআন শরিফ।
iqna