
বার্তা সংস্থা ইকনা : প্রখ্যাত শিয়া আলেম শেইখ নিমর আন-নিমরের শাহাদাতের চল্লিশ দিন পূর্তী উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ করেছে কাতিফের জনগণ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা 'আলে সৌদের পতন হোক' শীর্ষক শ্লোগান দেন। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বলেন, রিয়াদের শাসকের হাত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত।
এ সময় তারা শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেপ্তারকৃত অপর ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানান এবং তাদের বিরুদ্ধে প্রদত্ত রায় বাতিল ঘোষণার জোর দাবি করেন।
এদিকে, প্রতিবেশী দেশ বাহরাইনেও শেইখ নিমর হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে আজ। বাহরাইনে বিক্ষোভকারীদের বিক্ষিপ্ত করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।
গত ২ জানুয়ারি সৌদি সরকার শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। শেইখ নিমরের মুক্তির আন্তর্জাতিক দাবিকে উপেক্ষা করে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।#3474935
সূত্র: প্রেসটিভি, শাফাকানা