
এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পেশোয়ার রাজ্যের কোয়াট জেলায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। জেলার পুলিশ বলেছে, দোকানে যাতে ‘ভ্যালেন্টাইন্স ডে’-এর কার্ড এবং কোনো রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই জেলার ক্ষমতায় যারা রয়েছেন তারা বলেছেন, পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী হওয়ায় দিনটি পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।#