IQNA

16:57 - February 29, 2016
সংবাদ: 2600367
হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে:

মালয়েশিয়ায় শর্ট ফিল্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

বার্তা সংস্থা ইকনা: নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে শর্ট ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মালয়েশিয়ায় শর্ট ফিল্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
মালয়েশিয়ায় শর্ট ফিল্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে
বার্তা সংস্থা ইকনা: শর্ট ফিল্ম প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে পরিবারে নারীর ভূমিকাএবং পিতামাতার জন্য মেয়েদের অপেক্ষানির্ধারণ করা হয়েছে।

শর্ট ফিল্মের সময় যেন তিন মিনিটের অধিক না হয়। যদি তিন মিনিটের কম অথবা অধিক হয় তাহলে সে ফিল্মগুলো গণ্য করা হবে না এবং উদ্ভাবনী ও নতুন ধারণা এবং আকর্ষণীয় হতে হবে।

শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী ama.mezerji@gmail.com ই-মেইলে নিজেদের ফিল্মগুলো প্রেরণ করতে পারবেন। এছাড়াও এ সম্পর্কে অধিক তথ্য জানান জন্য মালয়েশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের 42666180-03নম্বরে যোগাযোগ করতে পারেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শর্ট ফিল্মসমূহ ২৭শে মার্চের মধ্যে প্রেরণ করতে হবে।

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে ৩০শে মার্চে পুরস্কার বিতরণী করা হবে।

iqna


captcha