IQNA

‘নির্বাচনে বিপুল জনতার উপস্থিতিতে ইসলামী শাসন ব্যবস্থার বিজয় হয়েছে’

15:33 - March 04, 2016
সংবাদ: 2600385
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ বা মজলিশে শূরায়ে ইসলামি এবং বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির ফলে ইসলামী শাসন ব্যবস্থা এবং জনগণেরই বিজয় হয়েছে। তিনি আজ তেহরানের জুমা নামাজের খুতবায় এ মন্তব্য করেছেন।
‘নির্বাচনে বিপুল জনতার উপস্থিতিতে ইসলামী শাসন ব্যবস্থার বিজয় হয়েছে’

বার্তা সংস্থা ইকনা: জুমা নামাজের অস্থায়ী ইমাম আয়াতুল্লাহ আহমাদ খাতামি ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে পাশ্চাত্যের গণমাধ্যমের বিরামহীন অপপ্রচারের কথা তুলে ধরে বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে ইরানি জনগণের ব্যাপক অংশ গ্রহণ ছিল শত্রুদের অযাচিত হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সাহসী জবাব।

তিনি অন্য দেশের সঙ্গে ইরানের নির্বাচনী ব্যবস্থার পার্থক্য তুলে ধরে বলেছেন, নির্বাচনে ৬২ শতাংশ মানুষের উপস্থিতি সারা বিশ্বকে হতবাক করেছে। কারণ পাশ্চাত্যের দেশগুলোতে ভোটার উপস্থিতি ৩০ থেকে ৫০ শতাংশের বেশি হয় না।

আয়াতুল্লাহ আহমাদ খাতামি ইরানের ইসলামী বিপ্লবী শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বৃহৎ শক্তিগুলোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও তাদের দোসরদের এটা জেনে রাখা উচিৎ ইরানের সংবিধান ও শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আসবে না।

তিনি লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত আরব দেশগুলোর সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, দেশগুলো দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলের আগ্রাসী নীতি বাস্তবায়নে সহযোগিতা করছে। সূত্র: আইআরআইবি#

iqna


captcha